হরিওঁ
বাঁচার মত বাঁচা
ফরিদপুর জেলান্তর্গত কুঁয়ারপুর-নিবাসী জনৈক পত্র-লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রীবাবামণি লিখিলেন, -
" শুধু বাঁচিয়া থাকার জন্য বাঁচিয়া থাকা নিতান্তই নিরর্থক এক ব্যাপার।
আমার দ্বারা যদি জনগনের কোনও হিত সাধিত না হইল,আমি যদি আত্মোন্নতির এমন প্রকর্ষে যাইতে না পারিলাম, যাহার প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় ফলই জীব-কল্যাণ,তাহা হইতে আমার ফুসফুসে নিয়মিত বায়ু-চলাচল করিয়াছে বলিয়াই কি আমাকে জীবিত বলিয়া গণনা করিতে হইবে?
পরমেশ্বরে অনুরাগহীন, গুরুজনে ভক্তিহীন, পরদুঃখে উদাসীন, নিজ স্বার্থে নিত্যলীন অধম আমরা বাঁচিয়া থাকলেই বা কি, মরিয়া গেলেই বা কি?
জীবনকে প্রকৃত মূল্যদান করিতে হইলে মরণকে অক্লেশে বরণের সৎসাহস আমার রাখিতে হইবে।
তোমাদের উপদেশ দিলাম যে,তোমরা প্রতি জনে দেশ,জাতি এবং জগতের জন্য আত্মোৎসর্গ কর।
আর আমি নিজে সর্ব্বপ্রকার ত্যাগ-সাধন হইতে বিরত রহিয়া সুদীর্ঘ জীবন বাঁচিয়া থাকিয়া কেবল নিজের জন্য যশ, গৌরব, অর্থ ও প্রতিপত্তি আহরণ করিলাম, এমন বাঁচাকে প্রকৃত বাঁচা বলিয়া ভ্রম করিবে কেবল অজ্ঞ মূর্খ অন্ধেরা।
বাঁচিবার মতন বাঁচিতে ইচ্ছুক জনগনের আবির্ভাবই হইতেছে আজ দেশের প্রকৃত কাম্য বস্তু।
ইহার চাইতে কম করিয়া কিছু প্রার্থনা করিতে যাওয়া আর কল্পতরুর পাদমূলে দাঁড়াইয়া অম্লাস্বাদ চালিতা ফল যাঞা করা এক কথা।"
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব
[অখণ্ড সংহিতা,
বিংশ খণ্ড হতে সংকলিত ]

![]() |
| শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব |

Comments
Post a Comment