লোক-দেখান পরিচয় নহে,প্রাণ-মজান পরিচয় তোমাকে করিতে হইবে

হরিওঁ
~~~~~

      যাহাদিগকে অপরিচিত বলিয়া মনে করিতেছ, স্বচ্ছ চিন্তার সূক্ষ্ম আকর্ষণে তাহাদের সহিত তোমার অন্তরঙ্গ পরিচয় স্থাপন হইবে।

      'পরি 'মানে সর্ব্বোতোভাবে, 'চয়' মানে সংগ্রহ, আকর্ষণ, সঞ্চয়।

পরিচয় কথার প্রকৃত মানে হইতেছে একজনকে সর্ব্বতোভাবে আপন করিয়া লওয়া।
    লোক-দেখান পরিচয় নহে,প্রাণ-মজান পরিচয় তোমাকে করিতে হইবে।

শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব
[পথের সন্ধান,৯৫]

Comments