হরিওঁ
কাজে লাগিয়া থাক
হাওড়া-জেলান্তর্গত মুগকল্যাণ-নিবাসী অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রীবাবামণি লিখিলেন,
"কোনও একটা কাজ ধরিয়া সঙ্গে সঙ্গেই তাহা ছাড়িয়া দেওয়া উচিত, যদি বুঝা যায় যে কাজটা অসৎ বা অসঙ্গত বা অসময়োচিত।
কিন্তু সংকাজ,সঙ্গত কাজ,সময়োচিত কাজ ধরিয়া তারপরে উৎসাহের অভাব বশতঃ সহযোগীর অভাব বশতঃ বা পরিস্থিতির প্রতিকূলতা বশতঃ ছাড়িয়া দেওয়া সঙ্গত নহে।
অন্ততঃ আমি এইরূপ ব্যাপার কদাচ অনুমোদন করিব না।প্রয়োজন-স্থলে কাজের ঢং বদলাও,কৌশল পরিবর্ত্তন কর বা কর্ম্মসূচির সংশোধন কর কিন্তু আসল কাজটী ছাড়া হইবে না।
উচ্চ শ্রেণীর দার্শনিক মনীষা বা উচ্চস্তরের কাব্যপ্রতিভার জন্য যে সম্মান এবং মূল্য নির্দ্ধারিত আছে একই কাজে অনলস প্রযন্তে,ধারাবাহিক ভাবে, অবিচ্ছিন্ন প্রয়াসে মাটি কামড়াইয়া লাগিয়া থাকিবার ধৈর্য্য,সাহস ও দৃঢ়তার সম্মান বা মূল্য তাহার চেয়ে এক কণাও কম নহে,এই কথা বিশ্বাস করিও।
কবি বা দার্শনিকরা কোনও উল্লেখযোগ্য কাজ না করিয়াও যশ পান শুধু ভাল ভাল চিন্তা বা কল্পনা-রাশি উপহার উপহার দিয়াই, আর কর্ম্মীরা বুকের রক্ত দিয়া মৃত্তিকা সিঞ্চিত করিলেও অধিকাংশ স্থলে অস্বীকৃত,যশোবঞ্চিত,কীর্তিহীন,চিরবিস্মৃত অন্ধকারে লীন হইয়া থাকেন,-এই পার্থক্যের যাথার্থ্য জানিয়া তোমাদিগকে কাজেই লাগিয়া থাকিতে হইবে,অন্য পথ তোমার জন্য নাই।"
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব

Comments
Post a Comment