হরিওঁ
সুখী কে?
স্থানীয় স্কুলের ছেলেরা কেহ কেহ সৎকথা শুনিতে আসিয়াছে, একজন প্রশ্ন করিল, -জগতে সুখী কে?
শ্রীশ্রীবাবামণি বলিলেন, -ভগবৎ-পাদপদ্মে আত্মসমর্পণ করে যে ব্যক্তি নিরহঙ্কার চিত্তে সর্ব্বজীবের সেবা কত্তে পারে,সেই সুখী।
ছেলেটী বলিল,- না,আমি বলছি,আমাদের মত সাধারণ লোকের ভীতরে সুখী কে?
শ্রীশ্রীবাবামণি বলিলেন, -পরমুখাপেক্ষী না হয়ে, অপরের অনুগ্রহের প্রত্যাশা না রেখে স্বীয় ভুজবলে অর্জ্জিত শাকান্ন যে নিজ গৃহে বসে ভোজন কত্তে পারে,সেই সুখী।

Comments
Post a Comment