দ্রোহ,দ্বেষ, হিংসা ও আঘাত সত্য নহে,প্রেমই সত্য বস্তু।

হরিওঁ
~~~~~
     দুর্য্যোগ যেমন ভয়ংকর, তাহার পরবর্ত্তী শান্ত অবস্থার সুযোগ তেমন অফুরন্ত।
      দুর্য্যোগে যাহারা হাহাকার করিতেছিল, এখন তাহাদিগকে প্রবলতর বিক্রমে স্থায়ী মঙ্গল ও প্রকৃত সম্পদ আহরণে উৎসাহ দাও।
     দুর্য্যোগ একদিকে যেমন মানুষের সহিত মানুষের বিচ্ছেদ রচনা করিয়াছিল, অন্যদিকে মানুষের সহিত মানুষের মনের মিলনকে সহজতরও করিয়াছে। দুর্য্যোগ কেবল দুর্য্যোগ নহে,যে যোগ চিনে,তাহার নিকটে সুযোগও বটে।সকল ভ্রাতৃদ্রোহকে এমন ভ্রাতৃপ্রেমে রূপান্তরিত করিতে লাগিয়া যাও। দ্রোহ,দ্বেষ, হিংসা ও আঘাত সত্য নহে,প্রেমই সত্য বস্তু।
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব 
[পথের সন্ধান,৯৮]

Comments