হরিওঁ
~~~~
তোমাদের মধ্যে সংহতি ও ঐক্য জমিয়া উঠিতেছে না।একটি নির্দিষ্ট কাজে সকলে এক সঙ্গে লাগিবার যোগ্যতা তোমাদের মধ্যে ফুটিয়া উঠিতেছে না।
গতানুগতিকতার উর্দ্ধে তোমাদের শক্তির প্রকটন হইতেছে না।তোমরা পরস্পর পরস্পরকে ভালবাস না, তোমাদের মধ্যে প্রেম জাগে নাই।
জগতে কি প্রেম ছাড়া মিলন হয়?
মিলন ছাড়া ঐক্য হয়?
ঐক্য ছাড়া বলের বিকাশ হয়?
বল ছাড়া মহৎ কাজ, বৃহৎ কর্ত্তব্য সম্পাদন সম্ভব হয়?বড় বড় কাজ না করিলে কি কখনো আত্মবিশ্বাস জন্মে?
দুঃসাধ্য কর্ম্মে হাত না দিলে কি দুঃসাহস আসে?
দুঃসাহস না থাকিলে কি প্রাংশুলভ্য সুদুর্ল্ললভ সাফল্য মিলে?
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব
[পথের সন্ধান,১৯৭]

Comments
Post a Comment