তোমার জীবনে বিশ্বের জীবন জাগুক,তোমার তৃপ্তিতে বিশ্ব পরিতৃপ্ত হউক।


হরিওঁ
~~~~~
       প্রতিদিন মানুষ নূতন করিয়া আস্বাদন গ্রহণ করিতেছে।এই আস্বাদনের যাহাতে পূর্ণতা আসে,তাহার দিকে রাখিও সুতীক্ষ্ণ দৃষ্টি।
    একটি ইন্দ্রিয়ের তুচ্ছ সুখ যখন সর্ব্বেন্দ্রিয়ের সুখোৎপাদন করে,একটি ক্ষুদ্র তৃপ্তি যখন প্রতি অণুপরমাণুতে সুখের প্লাবন ঘটায়,তখন তুমি তোমার অজানিতে অতীন্দ্রিয়ের পথে পদসঞ্চার করিতেছ,জানিবে।

তোমার জীবনে বিশ্বের জীবন জাগুক,তোমার তৃপ্তিতে বিশ্ব পরিতৃপ্ত হউক।

শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব
[পথের সন্ধান,৯৭]
স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব

Comments