হরিওঁ
মনুষ্য জীবন লীলা-বাসর
অপরাহ্ণে শিবপুরে এক জনসভার অনুষ্ঠান হইল।
শ্রীশ্রী বাবামণি দেড় ঘণ্টা কালব্যাপী একটী ভাষণ দিলেন।
তিনি বলিলেন, -আজকের শিশু কাল হবে যুবক,পরশু হবে প্রৌঢ়, তারপরের দিন হবে বৃদ্ধ।
একটী মাত্র জীব সত্তাকে নিয়েই শৈশব,কৈশোর, তারুণ্য, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্দ্ধক্য এবং অতি বৃদ্ধত্বের খেলা বিস্তারিত হতে থাকে।
একটি অশিক্ষিত মানুষ ক্রমশঃ শিক্ষিত হয়,একটী অজ্ঞান মানুষ ক্রমশঃ জ্ঞানী হয়,একটী অপ্রেমী মানুষ ক্রমশঃ প্রেমিক হয়,আস্তে আস্তে জীবন্ত মানুষটীর জীবনের লীলাখেলা সাঙ্গ হয়,সে চলে এক অজ্ঞাত অজ্ঞেয় অনির্ব্বচনীয় জগতের অফুরন্ত যাত্রাপথে কিন্তু সে তার স্মৃতি-চিহ্ন রেখে যায়, জগতের বুকে।
একটী মানুষের সাধনা, হয় পুরুষানুক্রমে, নয় শিষ্যানুক্রমে,প্রজন্মের পর প্রজন্ম বেয়ে ক্রমশঃ অফুরন্ত অনন্তের পানে ছুটতে থাকে এবং একদা নগণ্য বুদ্ধিহীন মানুষ ক্রমে ক্রমে অসাধারণ প্রতিভা-সম্পন্ন জ্ঞানী মানুষ,বৈজ্ঞানিক মানুষ, অঘটন-ঘটনে সমর্থ মানুষ-রূপে আত্মপ্রকাশ করে।
এই যে উন্নতিমুখিনী বিবর্ত্তন-ধারা,তার মধ্যে সাধক,ভক্ত ও কবিরা পরমেশ্বরের অপার অনন্ত কৃপার লীলা দেখে মুগ্ধ হন।
মনুষ্য-জীবন শ্রী ভগবানের বিচিত্র এক লীলা-বাসর।
মানুষকে এই দৃষ্টিতে নিজের জীবনটীকে দেখতে হবে।
শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব।

![]() |
| শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব |

Comments
Post a Comment