হরিওঁ
আদর্শের পূজা
পরিশেষে শ্রীশ্রীবাবামণি বলিলেন, -
প্রশ্ন যদি কর যে,ইন্দ্র,চন্দ্র,শনি প্রভৃতি ছোট-বড় দেবতা-সমূহের কি তা'হলে পূজা করা উচিত নয়?
এর জবাব আমি কিছু দিতে পারি না।
কোন দেবতার চরিত্রে যদি তুমি তোমার জীবনের পরিপূর্ণ আদর্শটুকু পেয়ে থাক,তবেই তাঁর পূজা কর।
যাঁর চরিতাখ্যানে তোমার জীবনের পূর্ণ আদর্শ পরিস্ফুট হয়নি,তাঁকে পূজা ক'রে ত তোমার কোন লাভ নাই।
দেবতার পূজা করা না-করা খুব বড় কথা নয়।
আদর্শের পূজা করাই বড় কথা।
স্থির কর,তোমার সর্ব্বশ্রেষ্ঠ আদর্শ কোথায় সর্ব্বাঙ্গসুন্দরভাবে প্রস্ফুটিত হ'য়েছে?
তারপরে সেই আদর্শকে নিজের জীবনের ভিতরে রূপবন্ত করার জন্য যত্নশীল হও,ব্রতী হও।
অনেকের আদর্শ শ্রীকৃষ্ণ।
কিন্তু সেই ক্ষমাশীল,অকুতোভয়, নির্লোভ মহাপুরুষের চরিত্রের এই সব বিশিষ্টতাগুলিকে নিজ জীবনে প্রতিষ্ঠিত করবার চেষ্টা না ক'রে তারা তাঁর কল্পিত প্রতিমূর্ত্তির চরণে তুলসী চন্দন দেয়।
এতেই কি আদর্শের পূজা হয়?
অনেকের আদর্শ রামচন্দ্র।
কিন্তু সেই সত্যশীল,বীর্য্যবান ও কর্তব্যনিষ্ঠ মহাপুরুষের চরিত্রের এই সব বিশিষ্টগুলিকে নিজ জীবনে প্রতিষ্ঠিত কর্ব্বার চেষ্টা না ক'রে তারা তাঁর কল্পিত প্রতিমূর্ত্তির চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে।
এতেই কি আদর্শের পূজা হয়?
অনেকের আদর্শ সদাশিব মহাদেব।
অথচ সেই স্বল্পতুষ্ট সদানন্দ নিষ্কাম নিষ্কিঞ্চন নির্লিপ্ত মহাযোগী মহাপুরুষের সেই সব বিশিষ্টতাগুলিকে নিজ জীবনে প্রতিষ্ঠিত করার চেষ্টা বা ক'রে তাঁর কল্পিত প্রতিমূ্র্ত্তির চরণে বিল্বদল ঢালে।
এতেই কি আদর্শের পূজা হয়?
" আদর্শের পূজা" মানে "আদর্শকে নিজ জীবনে রূপবন্ত করার চেষ্টা। "
সেই কথা মনে রেখে যা প্রয়োজন কর।

![]() |
| শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব |

Hari OM..Joi Guru..
ReplyDeleteজয়গুরু
Deleteহরি~ওঁ~জয়গুরু
Delete