আমার ঈশ্বর ও তোমার ঈশ্বর এক

হরিওঁ

আমার ঈশ্বর ও তোমার ঈশ্বর  এক

সাবরেজিষ্ট্রার সাহেব চলিয়া গেলে উকিল বাবু বলিলেন, - মুসলমানরাও আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করেন বা ভালবাসেন,দেখতে পাচ্ছি।

 শ্রীশ্রীবাবামণি বলিলেন, -
মুসলমান বা খ্রিষ্টানের সমাজ আমার সমাজ থেকে আলাদা হতে পারে,তাঁদের ধর্ম্মমত থেকে আমার ধর্ম্মমত আলাদা হতে পারে কিন্তু তাঁদের ঈশ্বর আর আমার ঈশ্বর দুই নন,তিনি এক।

ঈশ্বর সম্পর্কে তাঁদের ধারণা আর আমার ধারণা, ঈশ্বর সাধণ সম্পর্কে তাঁদের রীতিনীতি আর আমার রীতিনীতি পৃথক হতে পারে, কিন্তু যাঁকে নিয়ে এই বিভিন্ন ধারণা আর যাঁর কাছে পৌঁছুবার জন্য এই বিচিত্র রকমের পৃথক রীতিনীতি, সেই অসীম অনাদি পরমেশ্বর কখনো দুই নন,তিনি এক।

এই সত্যে আমি প্রতিষ্ঠিত, সুতরাং আমাকে দ্বেষ করার কোন সঙ্গত কারণ ভিন্ন-ধর্ম্নাবলম্বী কারো আছে বলে আমি মনে করি না।

শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব

Comments